প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বুধবার নবম বিশ্ববিদ্যালয় দিবস শুরু হচ্ছে। দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। আজকের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকালে আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ। অনুষ্ঠানে সম্মানী অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞানী ও চুয়েটের সিন্ডিকেট সদস্য জামাল নজরুল ইসলাম এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের উপস্থিত থাকার কথা রয়েছে।উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বিআইটি থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর দিবসটি সাড়ম্বরে পালন করে আসছে।