নবমবার পেছাল অব্যাহতির শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি অনুপস্থিত থাকায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা থেকে র্যাবের গুলিতে পা হারানো শিক্ষার্থী লিমন হোসেনের অব্যাহতির আবেদনের শুনানি গতকাল মঙ্গলবার নবমবার পিছিয়েছে। সদ্য যোগদান করা ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আবু শামীম আজাদ আগামী ১৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
আইনজীবী সূত্র জানায়, লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে আদালত অব্যাহতি দেওয়ায় গতকাল শুনানির ধার্য দিনে তাঁর পক্ষে আইনজীবীরা আদালতে হাজির ছিলেন। তবে রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ হোসেন আকন আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। অব্যাহতি আবেদনের শুনানির দিনে লিমনকে আদালতে উপস্থিত থাকতে হবে।
লিমনের আইনজীবী মানিক আচার্য্য জানান, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারান ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন। এ ঘটনায় র্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করেন। লিমন বর্তমানে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন (সম্মান) বিভাগের ছাত্র।