নবাগত এসপির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার নবাগত পুলিশ সুপার মুনিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক, যৌন হয়রানি, চুরি-ছিনতাই, সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল প্রতিরোধে পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান। মতবিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। মাগুরা প্রতিনিধি