প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। পৌর শহরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যানিকেতন প্রাঙ্গণে কিষানি কল্পনা চিরান এর উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটিতে নবান্ন কথন শীর্ষক আলোচনা হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুনীরুজ্জামান স্বাগত বক্তব্য দেন। সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা আবদুর রহমান। দুপুর ১২টার দিকে খুদে শিক্ষার্থীদের ছড়া গানের আসর হয়। বেলা তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় বাউল গান হয়।