প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও খরাসহিষ্ণু রোপা আমন ধানের জাত বিনা-১৭-এর ফলন উপলক্ষে গতকাল ঈশ্বরদীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) গতকাল শনিবার এ আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধান কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের মহাপরিচালক শমশের আলী। ঈশ্বরদী কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ এস এম হাছেন আলী এতে সভাপতিত্ব করেন।