নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার নবান্ন উৎসব উপলক্ষে র্যা লি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বিকেলে এই বিদ্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাসউদ প্রমুখ। পরে এখানে পিঠা মেলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।