নবান্ন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা জেলা অফিসার্স ক্লাবের মাঠে গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর্জা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন প্রমুখ। উৎসবে অফিসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সরকারি কলেজ, লেডিসক্লাবসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।