নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল এলাকায় গতকাল শনিবার সকালে উপজেলা ধানকাটা উৎসবের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, নবান্ন উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ে। বাঙ্গালি জাতির দীর্ঘদিনের এই ঐতিহ্য আজ হারিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ ও হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে এলাকার শতাধিক কৃষক অংশ নেন। উৎসবকে ঘিরে পিঠা প্রদর্শনীরও আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন, ইউপি সদস্য সহিদুল ইসলাম, কৃষক মো. জসিম উদ্দিন, মো. জেয়াবুল হোসেন, শেলী বড়ুয়া প্রমুখ।