নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ গত শুক্রবার সন্ধ্যায় ডোমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নবান্ন উৎসবের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মিজানুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন ডোমারের ইউএনও সাবিহা সুলতানা, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌরসভার কাউন্সিলর এনায়েত হোসেন, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আরমিন আক্তার প্রমুখ।