প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সপ্তাহব্যাপী নবান্ন উৎসব শুরু হয়েছে। উপজেলার ‘মাসকো স্কুল কাঞ্চন’-এর আয়োজনে স্কুল প্রাঙ্গণে লোকসংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। গতকাল বুধবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন মাসকো স্কুল কাঞ্চন ও মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফাহিমা আক্তার, মাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। কারু ও চিত্রাঙ্কন, ঘুড়ি উৎসব, লোকজ প্রদর্শনী, গ্রামীণ জীবন চেনাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ