নবান্ন ও বিজয় উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শস্যের আহ্বানে বিজয়ের উল্লাস’ স্লোগান নিয়ে গতকাল শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন ও বিজয় উদ্যাপন উৎসব পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলা বিভাগের সভাপতি কবি মো. খালেদ হোসাইন, অধ্যাপক অনিরুদ্ধ কাহালি, সহযোগী অধ্যাপক শামীমা সুলতানা, মোহামঞ্চদ সাজ্জাদুল ইসলাম প্রমুখ অংশ নেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ছয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।