নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ে উৎ সবমুখর পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী উৎ সব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সারা দিনই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎ সবমুখর। পুনর্মিলনী উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রওশন আরা ফিরোজ, রীনা নূর, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারমা দত্ত, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, কবি সাবেরা সুলতানা মণি, বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি কিশোয়ার লায়লাসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী জড়ো হন বিদ্যালয় প্রাঙ্গণে।