নবাবগঞ্জ ও আদমদীঘি উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।দিনাজপুর লোকভবনে অনুষ্ঠিত সম্মেলনে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শিবলী সাদিক সভাপতি ও মো. আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এতে ২০৪ জন কাউন্সিলরের মধ্যে ১৯২ জন ভোট দেন।সান্তাহার বাসট্যান্ড চত্বরে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ আব্দুল জলিল। সমেঞ্চলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ। কছিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমেঞ্চলনে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ। সমেঞ্চলনে সরাসরি ভোটে আনসার আলী মৃধা সভাপতি ও সিরাজুল ইসলাম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।