প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার ১০টি ভোটকেন্দ্রে নাশকতা চালানোর অভিযোগে ১০টি মামলা হয়েছে। ৬ জানুয়ারি ঘোড়াঘাট থানায় নয়টি ও গত বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়া কর্মকর্তারা। এসব মামলায় চার হাজারের বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জে নাশকতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নবাবগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল সাইদ জানান, বৃহস্পতিবার মমিনুল ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ঘোড়াঘাটে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয়নি।