নবাবগঞ্জ কলেজ জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দোহার-নবাবগঞ্জ কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা দোহার-নবাবগঞ্জ কলেজের ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-বান্দুরা সড়ক অবরোধ করে। এতে নবাবগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে ইউএনও শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের প্রচেষ্টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
ইউএনও শাকিল আহমেদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে জাতীয়করণে সহযোগিতার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।