প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ষষ্ঠ বঙ্গবন্ধু কাপ আন্ত-উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গতকাল শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা স্বাগতিক দিনাজপুর সদর উপজেলা দলকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।