নবাবগঞ্জ সরকারি কলেজের সেই শিক্ষককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সেই শিক্ষককে তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ থেকে তিনি ছাড়পত্র নিয়েছেন। তাঁর বিরুদ্ধে কলেজের আট শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।কলেজের উপাধ্যক্ষ গোলাম কবির জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ওই শিক্ষককে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হাজি এবি সরকারি কলেজে বদলি করা হয়েছে। গতকাল সকালে যৌন হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফী বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতেই হবে।