নবাবগঞ্জে অটোবাইকের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নূরনগর মীরেরডাঙ্গি গ্রামে গতকাল রোববার অটোবাইকের চাপায় অরপা (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় নূরনগর মীরেরডাঙ্গি গ্রামের কাজল দেওয়ানের মেয়ে অরপা বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। ওই সময় দ্রুতবেগে আসা একটি অটোবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন অরপাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার এসআই মন্তোষ পাল জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি কেউ পুলিশকে জানায়নি।