নবাবগঞ্জে অটোরিকশা চালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. সুজন খান (২৫) নামে এক অটোরিকশাচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলার কাশিমপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিনের গাড়িতে অটোরিকশাটি ধাক্কা দিয়ে পেছনের লাইট ভেঙে ফেললে চালককে এই সাজা দেওয়া হয়।নবাবগঞ্জ থানার এসআই আবদুল মান্নান জানান, গতকাল সকালে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে কাশিমপুর কবরস্থানের সামনে ভ্রাম্যমাণ আদলত চলাকালে ইউএনও আল-আমিনের গাড়ির পেছনে লাইসেন্সবিহীন অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় গাড়িটির পেছনের লাইট ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী চালক সুজনকে দোষী সাব্যস্ত করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।