নবাবগঞ্জে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখণ্ড বাজারে গত মঙ্গলবার শেষ রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ওষুধ ও পেট্রলের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ওই বাজারে একটি পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি দোকানে। শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, দুই ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়নি। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।