নবাবগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়া বাজারে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এ ছাড়া আগুনে আরও পাঁচটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল ভোর সাড়ে চারটায় শিকারিপাড়া বাজারের খান মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। আগুনে দুটি কাপড়ের দোকান, দুটি ক্রোকারিজ, দুটি হার্ডওয়্যারের দোকানসহ মোট ১০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি দোকানের আংশিক মালামাল পুড়ে গেছে।খবর পেয়ে কেরানীগঞ্জ থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তাঁরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।