নবাবগঞ্জে আদিবাসী শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে আদিবাসী এতিম ও দৃষ্টিপ্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। শিশুটির আত্মীয় ও প্রতিবেশীরা মোহামঞ্চদ আলী নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুটি নবাবগঞ্জ থানায় বসে জানায়, ভোরে সে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় প্রতিবেশী মোহামঞ্চদ আলী তাকে জাপটে ধরে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তিনি তার পরনের পোশাক ছিঁড়ে ফেলেন। এ সময় তার চিৎকারে তার চাচিসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মোহামঞ্চদ আলীকে আটক করে পুলিশে খবর দেন।
তবে মোহামঞ্চদ আলী দাবি করেন, তিনি ধর্ষণের চেষ্টা করেননি। শুধু গায়ে হাত দিয়েছিলেন। তখন শিশুটিই তাঁকে জাপটে ধরে চিৎকার করতে থাকে।
গ্রাম পুলিশ অবুল চন্দ্র বর্মণ ও প্রতিবেশী উকিল হেব্রম (২৫) জানান, মোহামঞ্চদ আলীর বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছে। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।