নবাবগঞ্জে ইছামতী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে তাদের গতকাল শুক্রবারের সভা পণ্ড হয়ে গেছে। পুলিশ রামদা, বগি, ধারালো অস্ত্রসহ তিন স্কুলছাত্রকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে গালিমপুর ইছামতী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি করতে গিয়ে সভা পণ্ড হয়ে গেছে। ছয় মাস আগে কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটির জন্য কলেজ ক্যাম্পাসে সভার আহ্বান করা হয়। এক পক্ষ রামদা, বগি, হকিস্টিকসহ ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে সভাস্থলে আরও উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় পুলিশ কলেজ চত্বরে পৌঁছালে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। গালিমপুর রহমানিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র আলামিন, ফরহাদ ও ইসমাইল রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে কলেজের ছাত্ররা পুলিশের ভয়ে ধারালো অস্ত্রগুলো স্কুলছাত্রদের রিকশায় তুলে দেয়। পুলিশ রিকশার গতিরোধ করে ধারালো পাঁচটি অস্ত্র উদ্ধার করে স্কুলছাত্র তিনজনকে আটক করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।