নবাবগঞ্জে ইছামতী নদী থেকে নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিসকুল ঘাট এলাকায় ইছামতী নদীতে ভাসমান অবস্থায় গতকাল মঙ্গলবার লোনা তারা নামের (৩০) একজন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোনা তারা হরিসকুল গ্রামের মৃত পাগল চানের স্ত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিসকুল ঘাট এলাকায় ইছামতী নদীতে লোনা তারার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বলেন, স্বজনেরা জানিয়েছেন, লোনা তারা দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সোমবার বিকেল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।