নবাবগঞ্জে ইছামতীতে নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় নওমোজাহিদ ক্লাবের উদ্যোগে ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সেতু থেকে দিঘীরপাড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে এ বাইচ হয়।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। গ্রামাঞ্চলের মানুষ ভরা বর্ষায় নৌকায় চড়ে পরিবার-পরিজন নিয়ে বাইচ দেখতে যায়।
খানবাড়ী, মাসুদ রানা, বাংলার গৌরব, সোনার তরিসহ বিভিন্ন নামের ১৫টি নৌকা এই বাইচে অংশ নেয়।
ক্লাবের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নুরে আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এরশাদ আল মামুন, শিক্ষানুরাগী মাসুদ খান মজলিশ প্রমুখ।