নবাবগঞ্জে এক লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালীর বিল থেকে গতকাল রোববার অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন বারুয়াখালী বিলের মধ্যে একটি মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, লাশের পাশ থেকে কাপড়ে মোড়ানো একটি ধারালো ছুরি পাওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।