নবাবগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার সজীব চক্রবতীকে (২৫) গতকাল সোমবার অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়। স্থানীয় লোকজন বিলের পাশে আগুন জ্বলতে দেখে এগিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে তাঁরা মোটরসাইকেলটি জ্বলতে দেখে। এ ছাড়া মোটরসাইকেলের পাশেই রক্তাক্ত লাশ দেখে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসে তাঁর লাশ শনাক্ত করে। থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।