নবাবগঞ্জে এতিমদের জন্য ইফতার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ এতিমখানা ও মহিলা এতিমখানার ছেলেমেয়েদের মধ্যে গতকাল শনিবার ইফতারি ও রাতের খাবার পরিবেশন করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ও এইচএসবিসি আমানাহ এই ইফতারি ও খাবারের আয়োজন করে।ইফতার অনুষ্ঠানে নবাবগঞ্জ এতিমখানার সুপারিনটেনডেন্ট আহমদুল্লাহ বলেন, ইফতারি ও রাতের খাবার পেয়ে সবাই খুব খুশি হয়েছে।নবাবগঞ্জ জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ প্রথম আলো ও এইচএসবিসি ব্যাংকের এ আয়োজনকে মহৎ বলে আল্লাহর কাছে শুকরিয়া করেন।এইচএসবিসি ব্যাংক আমানাহর করপোরেট ও কমিউনিকেশন ব্যবস্থাপক এম সামি হাফিজ বলেন, ‘পবিত্র রমজানে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এতিমদের ইফতারি ও রাতের খাবার দিতে পেরেছি। এতিমদের পাশে থেকে কাজ করতে চাই।’এ সময় আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি আমানাহর সহকারী ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, ইন্টারনেট অফিসার ইয়াকুব আলী খান, নবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক কাজী সালাহ্ উদ্দিন, কবি মোহাম্মদ আলম, উপদেষ্টা এম এম হুমায়ুন কবির, প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক প্রমুখ।