নবাবগঞ্জে ওষুধের দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে গত বুধবার গভীর রাতে সরকারি মার্কেটের শিকদার ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের ওষুধ ও অন্য মালামাল পুড়ে গেছে।স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকানমালিক সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে শিকদার ফার্মেসিতে আগুন লাগে। বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানমালিক আবদুল মান্নান শিকদার প্রথম আলোকে বলেন, ‘বাজারের পাহারাদারদের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দোকানটি আগুন পুড়তে দেখি। এ আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’