নবাবগঞ্জে কলেজে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্তের কারণে মনোবিজ্ঞান বিষয়ের ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা গতকাল রোববার কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।গতকাল দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, কলেজের সবগুলো কক্ষ তালাবদ্ধ। শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের মঠে দাঁড়িয়ে আছে। কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষককে বহিষ্কারের কারণে গত দুই মাস তাদের মনোবিজ্ঞান ক্লাস হচ্ছে না। তারা বাধ্য হয়ে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, শৃঙ্খলাবহির্ভূত নানা কাজ করায় এমদাদুলকে ২৮ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়। অচিরেই মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক এনে ক্লাস শুরু করা হবে বলে তিনি জানান।