নবাবগঞ্জে গণপিটুনিতে আহত ডাকাত মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেনুখালীতে বাসে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হওয়া এক ডাকাত গতকাল শুক্রবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে গুলিস্তান থেকে নবাবগঞ্জগামী একটি বাসে ৮-১০ জন ডাকাত যাত্রীবেশে ওঠে। বেনুখালী নামক স্থানে আসামাত্র বাসটিকে থামিয়ে তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় যাত্রীরা এক ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনির পর আহত ডাকাতকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল দুপুরে সে মারা যায়। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।