নবাবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণপিটুনিতে বাচ্চু মোল্লা (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে গোবিন্দপুর এলাকায় সিরাজের বাড়িতে চাঁদা দাবি করতে গেলে পিটুনিতে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্র জানায়, রাতে সিরাজ উদ্দিনের বাড়িতে গিয়ে বাচ্চু মোল্লা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা না দিতে চাইলে বাচ্চু ছুরি বের করে হত্যার হুমকি দেন। এ সময় তারা চিৎকার দিলে এলাকাবাসী এসে তাঁকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।