নবাবগঞ্জে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাবগঞ্জ উপজেলার চালনাই বিল এলাকায় ঢাকা-দোহার সড়কে গতকাল বৃহস্পতিবার একটি গাড়িতে ছিনতাইকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে দুজন মারা গেছে। নিহত দুই ছিনতাইকারী হলেন শহীদুল ইসলাম (৩২) ও ইদ্রিস আলী (৩৫)। তাঁদের বাড়ি নবাবগঞ্জ উপজেলায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে চালনাই বিলের কাছে ওই সড়কে ব্যবসায়ী মো. খোকনকে তাঁর পিকআপসহ আটক করে তিন ছিনতাইকারী। তারা খোকনকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালানোর সময় খোকনের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। আরেকজন মোটরসাইকেল করে পালিয়ে যায়। আটক করার পর দুইজনকে গনপিটুনি দেয় জনতা।