নবাবগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূ লুত্ফা বেগমকে (২৫) হত্যা করেছে বলে তাঁর পরিবার দাবি করেছে।নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক রবিউল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার বাহ্রা গ্রামের গৃহবধূ লুত্ফা বেগমকে তাঁর দেবর ও ভাশুর মৃত অবস্থায় নিয়ে এসে বিষপান করেছে বলে জানান। পরীক্ষার পর লুত্ফার মৃত্যু হয়েছে জানালে তাঁরা মৃতদেহ হাসপাতালে রেখে চলে যান।