নবাবগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়া নগর গ্রামে সাবেরা সুলতানা নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে তা প্রচার করায় লোকলজ্জার ভয়ে সাবেরা আত্মহত্যা করেন।তবে সাবেরার মা মাহমুদা বেগম অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে সাবেরার স্বামীর বাড়ির লোকজন তাঁকে মৃত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ সাবেরার লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সাবেরার মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।