নবাবগঞ্জে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পানালিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পানালিয়া গ্রামের গায়েন বাড়িতে ঢুকে গতকাল রাত আটটার দিকে অজ্ঞাত পরিচয় যুবক দরজা খুলতে বলে। ওই বাড়ির ১০ বছরের মেয়ে তুলি তারা কারা জিজ্ঞেস করলে চাচা বলে পরিচয় দেয়। দরজা খুলে দিতেই ছয়-সাত দুর্বৃত্ত হত্যার উদ্দেশে তুলির বাবা খলিলুর রহমানকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। তাঁর স্ত্রী রহিমা বেগম (৩৮) তাদের পায়ে ধরে স্বামীকে না মারার অনুরোধ করলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।