নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।নিহতের আত্মীয়স্বজন ও ক্লিনিক সূত্রে জানা গেছে, ঘাড়ে ব্যথার জন্য গত শনিবার রাতে যমুনা রানী (৪৬) নামের এক নারীকে সেতু ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের চিকিৎসক নাজমুল ইকবাল তাঁর চিকিৎসা করেন। গতকাল সন্ধ্যায় যমুনার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত যমুনার স্বামী বুর্দ্ধিসর মণ্ডল অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের পরিচালক আবদুল আওয়াল জানান, রোববার রাতে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠাতে ছাড়পত্র দেওয়া হয়। রোগীর লোকজন তাঁকে ঢাকায় না নেওয়াতেই এ ঘটনা ঘটেছে। নবাবগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে।