নবাবগঞ্জে ছাত্রদলের দুটি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল ও দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের কমিটি। দলীয় সূত্র জানায়, মো. রাকিবুজ্জামানকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে দোহার নবাবগঞ্জ কলেজ শাখায় মো. আউয়াল হোসেনকে সভাপতি, অমিত হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।