নবাবগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষা দিয়ে ফেরার সময় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শুভ (১৮) নামের তরুণকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুভ রাজধানীর জুরাইন এলাকার দারগাবাড়ী রোডের তোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই ছাত্রী জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। নবাবগঞ্জ কায়কোবাদ চত্বরে পৌঁছালে শুভ ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত শুভকে ওই সাজা দিয়ে কারাগারে পাঠান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।