নবাবগঞ্জে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ থানার পুলিশের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।