নবাবগঞ্জে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. সেলিমকে (৪৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মো. সেলিম বাগমারা বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন-চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। সেলিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত সেলিমকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মান্নান বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।