নবাবগঞ্জে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ ১৫ হাজার জাল টাকার নোটসহ এনামুল হক (৬২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ নবাবগঞ্জ থানায় মামলা করেছে। এনামুল হক ওই গ্রামের মৃত ইয়াকিন আলীর ছেলে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুশান্ত কুমার সরকার জানান, এনামুল হক জাল টাকা চক্রের হোতা। কোরবানির ঈদকে সামনে রেখে তিনি এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।