নবাবগঞ্জে জাল টাকাসহ নারীচক্রের এক সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর বাজার থেকে জাল টাকা বিতরণের সময় নারীচক্রের এক সদস্যকে আটক করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। এ সময় চক্রের প্রধান পালিয়ে যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় উপজেলা সদর নবাবগঞ্জ বাজারে একটি ক্রোকারিজের দোকানে মালামাল কেনার সময় এক হাজার টাকার নোট দিলে দোকানির সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শাহানাজ (২৫) নামের এক নারী সদস্যকে আটক করলেও তাঁর সঙ্গে থাকা নাজমা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহানাজ জাল টাকার ব্যবসার কথা স্বীকার করেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। সারা দেশে নাজমার সঙ্গে জাল টাকা বিতরণ করার কথা স্বীকার করেন তিনি। তাঁর কাছ থেকে এক হাজার টাকার তিনটি জাল নোট পাওয়া গেছে।নবাবগঞ্জ থানার এএসআই আনোয়ার শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।