নবাবগঞ্জে ট্রাকের চাপায় ছাত্রলীগের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাপায় ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর-বগুড়া মহাসড়কে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের আবদুস ছামাদের ছেলে মিলন হোসেন (২৪) ও পুলানন্দপুর গ্রামের মাহিদুল ইসলাম (২৫)। গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে ওই দুজন ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের অদূরে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ওই স্থানে মহাসড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যা সাতটার দিকে পুলিশ অবরোধ তুলে দেয়।