নবাবগঞ্জে ডাকাতি মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, দেলোয়ারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি তিনি কিছু ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।