নবাবগঞ্জে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের কন্টপপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত হবি মাতব্বর ও আবদুল হামিদের বাড়িতে হানা দিয়ে ৩০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।