নবাবগঞ্জে দুই বাড়িতে ডাকাতি আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চকোরিয়া গ্রামের দুটি বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় চারজন আহত হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চকোরিয়া গ্রামের রিয়াজুল ইসলাম ও সামছুল আলম খানের বাড়িতে ২০-২৫ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে তিন ভরি স্বর্ণালংকার, ২৫ ভরি রুপার অলংকার ও নগদ ৩০ হাজার টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতেরা আসিয়া খানম (৫০) ও রুনা আক্তার (১৬) নামের দুজনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা ফাঁকা গুলি চালায়। এ সময় আমিরজান (৮০) নামের এক নারী গুলিবিদ্ধ হন। পরে ডাকাতেরা আবদুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।সূত্র জানায়, আমিরজান ও আবদুল হামিদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির বিষয়ে তাঁর কিছু জানা নেই।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।