প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালী গ্রামের রতন মিয়ার দুই বছরের ছেলে সোহানকে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মেলেং গ্রাম থেকে আলম হোসেন (৩৫) ও আ. খালেককে (৩২) আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে আলম হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘এ ঘটনায় রতন মিয়া হত্যা মামলা করেছেন।’ ১৪ জানুয়ারি রাতে বাড়িতে সিঁদ কেটে শিশু সোহানকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘরে রেখে যাওয়া চিরকুটে মা-বাবার কাছে আট লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ১৯ জানুয়ারি তিন লাখ টাকা অপহরণকারীদের দেওয়া ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু তার পরও সোহানকে হত্যা করা হয়। কালীগঙ্গা নদীর তীরে শনিবার সোহানের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়।