নবাবগঞ্জে ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া শকুনতলা বাজারের তিন ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে গতকাল শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা। মারধরের শিকার ব্যবসায়ীরা হলেন মাছ ব্যবসায়ী সোহরাব মিয়া, মুদি দোকানি ফজলুল হক ও রাইস মিলের মালিক রমজান আলী। বাজারের ব্যবসায়ীরা বলেন, গত বৃহস্পতিবার সকালে বর্ধনপাড়া গ্রামের মো. আমিরুলের সঙ্গে মাছ ব্যবসায়ী সোহরাব মিয়ার দর-কষাকষি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিরুল তাঁকে কিলঘুষি মারতে থাকেন। পাশের দোকানদারেরা থামাতে গেলে আমিরুল আরও দুজনকে মারধর করেন।