নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে মানু মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার সকালে শিশুটির মা নবাবগঞ্জ থানায় অভিযোগ করলে বিকেলে মানু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিশুটি নিজ বাড়িতে কাজ করছিল। সে সময় মানু মোল্লা মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির মা বাড়িতে ফিরলে সে তাঁকে বিষয়টি জানায়।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুসফিকুর রহমান জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।